কাতারের সামরিক ঘাঁটি ছাড়ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সেনারা, ঘটনা কী?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ , ১০:৪৭ এএম


কাতারের সামরিক ঘাঁটি ছাড়ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সেনারা, ঘটনা কী?
কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। এমন হুমকির পরেই কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিকভাবে সেনা সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। 

কর্মকর্তারা বলেছেন, আংশিকভাবে মার্কিন সৈন্যদের প্রত্যাহার একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’। বিবিসি জানতে পেরেছে যে, ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্যদেরও সরিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

কাতার সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ‘বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া’ হিসেবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, পররাষ্ট্র দপ্তর তেহরানে ব্রিটিশ দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন

দোহার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার এবং আল-উদেইদ বিমান ঘাঁটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট অনুসারে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিট থেকে ইরান প্রায় সকল ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এর আগে, গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ওই বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

এবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা হলে কাতারসহ মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে তেহরান। 

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission